অলংকরণ: মাসুক হেলাল
ফেসবুক স্ক্রল করতে করতে পরিচিত এক ছেলের বিদেশে বৃত্তি পাওয়ার পোস্ট চোখে পড়ল। নিচে মন্তব্যের ঘরে অভিনন্দন আর গর্বের কথার ভিড়। এমন ভালো খবর দেখে নিজেরও ভালো লাগল। ঠিক এই পোস্টই হয়তো অন্য কোনো বাড়িতে কারও দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কেউ ফোনটা আরেকজনের দিকে বাড়িয়ে দিয়ে বলছেন, ‘দেখেছ, অমুক কত ভালো জায়গায় সুযোগ পেয়েছে? ও পারলে তুমি পারবে না কেন?’ কথাটা হয়তো উৎসাহ দিতেই বলা হয়।
কিন্তু যাকে বলা হলো, তার কানে বাজে অন্য রকম: তাহলে এত দিন যা করেছি, তার কোনো দামই নেই? অথচ ছেলেটা কাউকে তুলনা করতে বলেনি। সে শুধু নিজের একটা ভালো খবর জানিয়েছিল। আনন্দটা ছিল ওর। তুলনাটা অন্য কারও।এমন তুলনা অবশ্য অন্য কেউ বলার আগেই আমরা নিজেরাও করে ফেলি। একটু স্ক্রল করলেই কারও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার খবর, কারও চাকরি, কারও নতুন ফ্ল্যাট। পাঁচ মিনিটে যেন কয়েকজন মানুষের কয়েক বছরের অর্জন দেখে ফেলি।
তারপর নিজের জীবনটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হয়, সবাই এতদূর চলে গেল, আমি এখনো এখানেই কেন?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।