advertisement
advertisement

‘মারা গেলে কেউ মনে রাখবে না’, বলেছিলেন নানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘মারা গেলে কেউ মনে রাখবে না’, বলেছিলেন নানা

নানা পাটেকর। এএনআই

advertisement

‘একটা কথা মাথায় রাখবেন, আপনি মারা গেলে কেউ মনে রাখবে না। তাই যত দিন বেঁচে আছেন, আনন্দে থাকুন। অন্যের জন্য যদি কিছু করতে পারেন, করুন। কাল মানুষ আপনাকে মনে রাখবে, এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না।’ ২০২৩ সালে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় এভাবেই নিজের জীবনদর্শনের কথা জানিয়েছিলেন নানা পাটেকর। কথাগুলো বলে আলতো হেসেছিলেন ভারতীয় চলচ্চিত্রের এই দাপুটে অভিনেতা।

সেদিনের কথাগুলো আজ অন্যভাবে ফিরে আসছে। নানা পাটেকর আর নেই। অথচ যিনি মনে করতেন, মৃত্যুর পর কেউ কাউকে মনে রাখে না, তাঁকেই স্মরণ করছেন কত মানুষ। অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গি, স্মরণীয় সব চরিত্র আর মানবিক কাজের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।গোয়ার ডোনা পাউলায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৮ অক্টোবর ভোরে মারা যান নানা পাটেকর। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অক্ষয় কুমারসহ অনেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর