দেশে নগদবিহীন লেনদেনব্যবস্থা জোরদার করতে ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ সেবা গ্রহণ বাধ্যতামূলক করতে চায় সরকার। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের সময় ব্যবসাপ্রতিষ্ঠানকে ‘বাংলা কিউআর’ সেবা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে নতুন ট্রেড লাইসেন্স নেওয়া এবং পুরোনো লাইসেন্স নবায়নের সময় এ শর্ত মানতে হবে।দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইউনিয়ন পরিষদগুলোর ক্ষেত্রে জেলা প্রশাসকদের মাধ্যমে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।এর আগে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে ১ অক্টোবর স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।