সোনার দাম বেড়েছে
ছুটির দিন শুক্রবার সকালে বাড়ল সোনার দাম। এবার ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি সকালেই জানিয়েছে। এর আগে ৫ অক্টোবর সোনার দাম ভরিতে কমানো হয়েছিল ১ হাজার ৬৩৩ টাকা। তার চারদিনের মাথায় সোনার দাম বাড়ল।
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধির জন্য দেশের বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কথা জানিয়েছে সমিতি।নতুন দাম অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করায় ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায় দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।
গতকাল পর্যন্ত এই ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।