সবুজ দ্রেস, ম্যাক্রেম কার্ডিগান আর নিটেড সানফ্লাওয়ার ব্যাগের সঙ্গে শেহতাজের এই লুকে দেখা যাচ্ছে কানে গোঁজা লাল জবা ফুল
বিভিন্ন মিউজিক ভিডিও ও নাটকে বেশ নজর কেড়েছেন একসময় মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। প্রশংসা পেয়েছেন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েও। গান করেন তিনি। সেই সঙ্গে শখের আঁকিয়ে শেহতাজ। আছে নিজের একটি দেশি শাড়ির উদ্যোগ। আর তাঁর নিজস্ব স্টাইল কিন্তু অত্যন্ত নজরকাড়া। ইন্সটাগ্রামে তাঁর তিন মিলিয়ন ফলোয়ার সবসময় শেহতাজের অ্যানিমে স্টাইলের সাজপোশাক আর দেশি লুকেও এক অ্যানিমে ফ্লেভারের নানা লুকের ভক্ত।
তাঁর ইন্সটাগ্রাম নামটিও কিন্তু অ্যানিমে ইন্সপায়ার্ড। নিনজা হাতোরির শিশিমারু থেকে শিশিমানু আর নারুতো থেকে তাঁর পদবী উজুমাকি। এই দুই মিলিয়ে শেহতাজ নিজের না দিয়েছেন শিশিমানু উজুমাকি। আর তিনি নিজের মতো করে একটি স্টাইল স্টেটমেন্ট গড়ে তুলে হয়ে উঠেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও। সম্পর্কের সমীকরণ তো কারও একমাত্র পরিচয় নয়।
আমরা আর কতদিন মডেল, অভিনেত্রী, গায়িকা ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার শেহতাজ মনিরা হাশেমের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে কথা বলব?এর চেয়ে চলুন এই দেশি অ্যানিমে ফ্যাশনিস্তার কিছু লুক দেখে আসি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।