advertisement
advertisement

৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোন দ্রুত চার্জও করা যায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোন দ্রুত চার্জও করা যায়

রিয়েলমি সি১০০ মডেলের স্মার্টফোন

advertisement

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি সি১০০’ মডেলের ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ১০ ওয়াটের রিভার্স চার্জিং প্রযুক্তিযুক্ত ফোনটির ব্যাটারি ৭ বছর পর্যন্ত ভালো থাকে। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স ও আর্মরশেল প্রোটেকশন সিস্টেমের পাশাপাশি আইপি৬৯ রেটিং–সুবিধা থাকায় ফোনটি ৬ মিটার গভীর পানিতেও সচল থাকে। ফলে পানিতে পড়ে গেলে নষ্ট হয় না।

শুধু তা–ই নয়, ২ মিটার ওপর থেকে পড়ে গেলেও ভাঙে না ফোনটি।৬ দশমিক ৮ ইঞ্চি এইচডি প্লাস পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর