advertisement
advertisement

আসছে খাজার আত্মজীবনী ‘সবর’, স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে ফাঁস হতে পারে নতুন তথ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
আসছে খাজার আত্মজীবনী ‘সবর’, স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে ফাঁস হতে পারে নতুন তথ্য

সেই কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের একাংশ

advertisement

আট বছর আগের সেই কেলেঙ্কারি কি আবারও অস্ট্রেলিয়ার ক্রিকেটে অস্বস্তি ছড়াতে যাচ্ছে? ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে বিশ্ব ক্রিকেটেও তোলপাড় উঠেছিল। সেই বিতর্কিত অধ্যায় নিয়ে নিজের আত্মজীবনীতে কী লিখেছেন দেশটির সাবেক ক্রিকেটার উসমান খাজা, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

বইটি প্রকাশের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য বলছেন, এসব নিয়ে দল আপাতত ভাবছে না।আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে খাজার আত্মজীবনী ‘সবর’। অস্ট্রেলিয়ার সাবেক এ ব্যাটসম্যান নিজেই বইটি লিখেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কিছুদিন পর বইটি বাজারে আসবে। কোড স্পোর্টস গত বৃহস্পতিবার জানিয়েছে, বইটির বিষয়বস্তু সম্পর্কে কামিন্সকে আগেই ধারণা দিয়েছেন খাজা।

তবে বইয়ে কী লেখা হয়েছে, তা জানা যায়নি।গত শুক্রবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কামিন্সও নিশ্চিত করেছেন, বইটি নিয়ে খাজার সঙ্গে তাঁর কথা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর