কিশোর গ্যাং
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
তবে কোন থানায় কতজন আটক হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান আজ সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।কুমিল্লায় কিশোর গ্যাং ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স ১০’–এর শীর্ষ পাঁচজন গ্রেপ্তারপুলিশের ভাষ্য, জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা আছে, এমন স্থানগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়।
অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবির সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।লুৎফুর রহমান বলেন, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।