advertisement
advertisement

নানার কোন ১০ সিনেমা না দেখলেই নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
নানার কোন ১০ সিনেমা না দেখলেই নয়

নানা পাটেকরের কোন ১০ সিনেমা না দেখলেই নয়। কোলাজ

advertisement

প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি কখনো ভয়ংকর খলনায়ক, কখনো প্রতিবাদী মানুষ, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নিখাদ কমেডিয়ান—বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙেছেন। তাঁর অভিনয়ের বৈশিষ্ট্য ছিল সংলাপ বলার নিজস্ব ধরন, তীব্র চোখের ভাষা এবং চরিত্রের ভেতরের দ্বন্দ্বকে পর্দায় জীবন্ত করে তোলা। দীর্ঘ ক্যারিয়ারে নানা পাটেকরের কোন ১০ সিনেমা না দেখলেই নয়?

চলুন জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে- ‘পারিন্দা’ নানা পাটেকরের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা ‘পারিন্দা’। বিধু বিনোদ চোপড়ার এই অপরাধভিত্তিক ছবিতে তিনি অভিনয় করেন ভয়ংকর গ্যাংস্টার আন্নার চরিত্রে। চরিত্রটি ছিল নির্মম, কিন্তু একমাত্রিক নয়; ভেতরে ছিল রাগ, হতাশা ও অস্থিরতা। নানা এতটাই শক্তিশালী অভিনয় করেছিলেন যে এই চরিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতার সম্মান পান।

ছবিটি তাঁর অভিনয়জীবনের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর