রাহাত কামাল, ব্যবস্থাপনা পরিচালক, নির্মাণ ইন্টারন্যাশনাল
প্রথম আলো: প্রায় পাঁচ দশকের পথচলায় নির্মাণ ব্র্যান্ডের লক্ষ্য অনুযায়ী সাফল্যগুলো আপনি কীভাবে মূল্যায়ন করবেন?রাহাত কামাল: ১৯৭৬ সালে আমার বাবা প্রয়াত কে জেড ইসলাম নির্মাণ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের ব্যবসায়ের মূল দর্শন হলো ‘প্রুফ ওভার প্রমিজ’; অর্থাৎ ফাঁকা প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করা।
গত ৫০ বছরের দীর্ঘ যাত্রায় বাংলাদেশ ব্যাংক ভবন, সেনাকল্যাণ ভবন ও ব্র্যাক সেন্টারের মতো দেশের বহু ঐতিহ্যবাহী ও আইকনিক স্থাপনা আমরা তৈরি করেছি। ১৯৮৪-৮৫ সালের দিকে সেনাকল্যাণ ভবন নির্মাণের সময়ই আমার বাবা দূরদর্শী চিন্তা থেকে জাপান থেকে ফেয়ার-ফেস কনসালট্যান্ট নিয়ে এসেছিলেন।
গুণগত মান ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আবাসন ইন্ডাস্ট্রির চেয়ে অন্তত দুই ধাপ এগিয়ে থাকাই আমাদের মূল ঐতিহ্য।প্রথম আলো: আধুনিক স্থাপত্যশৈলী ও টেকসই পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে আপনারা বর্তমানে কী ধরনের নতুন উদ্যোগ নিচ্ছেন?রাহাত কামাল: আমরা এমন আধুনিক স্থাপনা নির্মাণে গুরুত্ব দিচ্ছি, যা দীর্ঘস্থায়ী এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।