বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটের বিষয়ে আগামীকাল সোমবার দুপুর ১২টায় বিস্তারিত জানাবে এয়ারলাইনসটি।
আজ রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ সময় গতকাল শনিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। চলতি সপ্তাহে এই বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।এ ঘটনার পরপরই বিমান বাংলাদেশ বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিতের কথা জানায়।বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ১১ অক্টোবর রাত ৯টা পর্যন্ত (ইউটিসি) কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।