বাংলাদেশ ফিনটেক সামিটে এআই, ডিজিটাল ব্যাংক এবং বাংলাদেশে আর্থিক সেবার ভবিষ্যৎ নিয়ে আলােচনা করছেন অতিথিরা
২০২৩ সাল থেকে বিশ্বজুড়ে ফিনটেক দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিবর্তন আনতে শুরু করেছে। গ্রাহকসেবা থেকে শুরু করে আর্থিক ধারণাকে বদলে দিচ্ছে এআই। এআইসহ নতুন নতুন প্রযুক্তি বাংলাদেশসহ পুরো বিশ্বে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি করছে। বাংলাদেশের সামনেও এআই–নির্ভর ফিনটেক খাতে নতুন সম্ভাবনার সুযোগ রয়েছে।
গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণে এসব তথ্য জানানো হয়।বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ, নগদবিহীন লেনদেন, ডিজিটাল আর্থিক খাতের রূপান্তর, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্প্রসারণ এবং এ খাতের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।সম্মেলনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, ‘বাংলাদেশের ফিনটেক খাতের অগ্রগতি নির্ভর করবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে আমরা কতটা স্থায়ী আর্থিক সক্ষমতায় রূপ দিতে পারি তার ওপর।
উদ্ভাবনের মাধ্যমে আর্থিক সেবাকে মানুষের জন্য আরও কার্যকর ও সহজলভ্য করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।