advertisement
advertisement

মেঘনায় জেলেদের ধাওয়ায় উল্টে গেল নৌ পুলিশের স্পিডবোট, পাওয়া যাচ্ছে না শটগান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
মেঘনায় জেলেদের ধাওয়ায় উল্টে গেল নৌ পুলিশের স্পিডবোট, পাওয়া যাচ্ছে না শটগান

জেলেদের ধাওয়ায় উল্টে ডুবে গেছে নৌ পুলিশের একটি স্পিডবোট। সোমবার সকাল সাড়ে সাতটায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তরের ছটাকী এলাকায়

advertisement

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নেমে জেলেদের ধাওয়ায় উল্টে ডুবে গেছে নৌ পুলিশের একটি স্পিডবোট। এ সময় নদীতে নৌ পুলিশের ১০ সদস্য পড়ে যান। তাঁদের সঙ্গে থাকা একটি শটগান পানিতে তলিয়ে যায়।ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে সাতটায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তরের ছটাকী এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।চাঁদপুর সদর নৌ পুলিশ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান। এর অংশ হিসেবে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ভোরে মেঘনা নদীতে অভিযানে নামে। সকাল সাড়ে সাতটায় তাঁরা স্পিডবোট নিয়ে মতলব উত্তরের ষাটনল ও ছটাকী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় জেলেদের ধাওয়া করেন।

এ সময় জেলেদের পাল্টা ধাওয়ায় নৌ পুলিশের স্পিডবোট উল্টে ডুবে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর