advertisement
advertisement

স্টাডি অ্যাব্রোড ফেয়ার: বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে অংশ নিচ্ছে মেন্টরস স্টাডি অ্যাব্রোড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
স্টাডি অ্যাব্রোড ফেয়ার: বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে অংশ নিচ্ছে মেন্টরস স্টাডি অ্যাব্রোড

মেন্টরস স্টাডি অ্যাব্রোড বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, বৃত্তির সম্ভাবনা এবং আবেদনসংক্রান্ত বিষয় নিয়ে পরামর্শ দিয়ে থাকে

advertisement

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। তবে পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তির যোগ্যতা, বৃত্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং ভিসা নিয়ে নানা প্রশ্ন থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও দিকনির্দেশনা পেতে তাঁদের জন্য সুযোগ তৈরি করছে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’।

১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই ফেয়ার। একই সঙ্গে ১৬ অক্টোবর থেকে চলবে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন। এবারের ফেয়ারে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি ‘মেন্টরস স্টাডি অ্যাব্রোড’।

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিদেশে পড়াশোনার পরিকল্পনা, ভর্তির শর্ত, বৃত্তির সুযোগ এবং আবেদন ও ভিসাপ্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন।মেন্টরস স্টাডি অ্যাব্রোডের মাধ্যমে শিক্ষার্থীরা যেসব গন্তব্যে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, চীন ও যুক্তরাষ্ট্র।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর