আমার এক প্রতিবেশী ইদানীং লেখালেখির প্রতি খুব ঝুঁকে পড়েছেন। তাঁর ভাষ্যমতে পরিস্থিতি এমন যে তাঁর কলম দিয়ে লেখা কেবলই বের হচ্ছে, বের হচ্ছে, সেই পাগলা ঘোড়ার ন্যায় ছুটতে থাকা কলমকে কিছুতেই দমিয়ে রাখা যাচ্ছে না।কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কোথাও নিয়মিত লিখছেন কি না। জবাবে তাঁর ফেসবুক পেজ দেখালেন। পেজের নাম ‘মনের গহিন কোণে’। গতকাল এক দিনে তিনি লিখেছেন দুটি গল্প, চারটি কবিতা।
সেগুলোতে গড়ে পাঁচ-ছয় শ রিয়্যাক্ট, অর্ধশত মন্তব্য। তাঁর লেখা একটি কবিতা এমন—‘ভাঙ্গা জীবন, ভাঙ্গা মন—শিকেয় তুলে রাখি—কেমন করে কাটচে বলোআমার জীবন-পাখি!নয়ন বরা অশ্রু মোর,নয়ন মানে আঁকি—মিনতি করি, আর কখনোদিও না ’ক ফাঁকি!’ শেষে তিনটি স্যাড ইমোজি।‘ভাঙ্গা জীবন, ভাঙ্গা মন— শিকেয় তুলে রাখি— কেমন করে কাটচে বলো আমার জীবন-পাখি!
নয়ন বরা অশ্রু মোর, নয়ন মানে আঁকি— মিনতি করি, আর কখনো দিও না ’ক ফাঁকি!’প্রথমে ভাবলাম, তিনি ভুল করে ‘কাটছে’ না লিখে ‘কাটচে’ আর ‘ভরা’র পরিবর্তে ‘বরা’ লিখে ফেলেছেন, একটু শুধরে দেওয়া যাক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।