advertisement
advertisement

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ (প্রাথমিক বিজ্ঞান—অধ্যায় ৩): সঠিক সময়ে খাদ্য গ্রহণ শরীরের জন্য গুরুত্বপূর্ণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ (প্রাথমিক বিজ্ঞান—অধ্যায় ৩): সঠিক সময়ে খাদ্য গ্রহণ শরীরের জন্য গুরুত্বপূর্ণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা

advertisement

প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত প্রশ্ন∎ অধ্যায়–৩ প্রশ্ন: কম খরচে সুষম খাদ্যতালিকা কীভাবে করা যায়?উত্তর: কম খরচে সুষম খাদ্যতালিকা নিচে উল্লেখ করা হলো—১. কম দামের প্রোটিন বাছাই করা: মাছ, মাংসের পরিবর্তে ডিম, ডাল, ছোলা ও বাদামের মতো সাশ্রয়ী উৎসগুলো থেকে প্রোটিন গ্রহণ করা যেতে পারে।২. মৌসুমি সবজি ও ফল ব্যবহার: মৌসুমি শাকসবজি ও ফলমূল সহজলভ্য ও কম দামের হয়ে থাকে।

তাই যথাযথ পুষ্টি গ্রহণের জন্য ফুলকপি, বাঁধাকপি, লাউ ও কুমড়াজাতীয় শাকসবজি ও আম, কলা ইত্যাদি মৌসুমি ফল বাছাই করা যেতে পারে।৩. সঠিক শর্করা নির্বাচন: সুষম খাদ্যতালিকায় শর্করা, যেমন চাল, রুটি, আলু ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে রাখা যেতে পারে।৪. তেল ও চর্বি নির্বাচন: খাবারে অল্প পরিমাণে স্থানীয়ভাবে সহজলভ্য তেল ও চর্বি স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবহার করা যেতে পারে।

এ ছাড়া হজমের সহায়তায় ও শরীরে পানির চাহিদা মেটাতে পর্যাপ্ত পানি পান করা উচিত।প্রশ্ন: খাদ্য সংরক্ষণ কাকে বলে?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর