advertisement
advertisement

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় দরকার 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় দরকার 

গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) সুমাইয়া টি আহমেদ, মালিক মোহাম্মদ সাঈদ, আজমান আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, শিরিন লিরা, আবদুল্লাহ আল মামুন ও সামিম আহমেদ। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

advertisement

‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর-২০২৬)’ শীর্ষক বৈঠকের আয়োজন করে ওয়াটারএইড বাংলাদেশ ও প্রথম আলো।প্লাস্টিক দূষণ কমানো এবং প্লাস্টিক বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা এককভাবে করা সম্ভব নয়। প্লাস্টিকের পুনর্ব্যবহার নিশ্চিতে উৎপাদনকারী, ভোক্তা, নিয়ন্ত্রক সংস্থা ও বেসরকারি খাতের মধ্যে সঠিক সমন্বয় দরকার। উৎসস্থলে বর্জ্য আলাদা করা এবং বর্জ্য সংগ্রহে নিয়োজিত অনানুষ্ঠানিক খাতকে মূলধারায় আনতে হবে।

জনবল বাড়িয়ে পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে প্লাস্টিকের উৎপাদন, ভোগ ও আমদানির সঠিক উপাত্তের ভিত্তিতে একটি পথনকশা করা দরকার। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।

‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর-২০২৬)’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ ও প্রথম আলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর