থাইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়
ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবে গেছে কনটেইনার ও পণ্যবাহী দুই জাহাজ। গতকাল বুধবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এ নৌপথের আশপাশে জাহাজে হামলা বেড়েছে।
ইরান বলছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে হামলা জোরদার করা হচ্ছে।সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড নামের একটি ছোট কনটেইনারবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হতে গিয়ে ডুবে যায়।নেদারল্যান্ডসের রোজেনবার্গে ২০১৪ সালের ১১ আগস্ট তোলা ছবিতে কনটেইনারবাহী জাহাজ জিএফএস প্রাইড।
গতকাল বুধবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে জানায়, হামলায় জিএফএস প্রাইডে আগুন ধরে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।