পায়ে তেল মালিশ অনেক পুরনো প্রথা
সারা দিনের ব্যস্ততায় পায়ের ওপর দিয়ে যায় শরীরের সব ক্লান্তি। দিনের শেষে কয়েক মিনিটের তেল মালিশ পায়ের শুষ্কতা কমাতে, পেশিকে আরাম দিতে এবং ঘুমের আগে প্রশান্তি এনে দিতে পারে।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটার গতি কমে যাওয়া, পেশিতে অস্বস্তি, পায়ের শুষ্কতা কিংবা গোড়ালি ফাটার মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটাচলার পরও পায়ে জমতে পারে ক্লান্তি।
তাই শরীরের যত্ন নিতে গিয়ে পায়ের পরিচর্যাকে অবহেলা করা উচিত নয়।পায়ে তেল মালিশ অনেক পুরনো প্রথাপায়ে তেল মালিশের প্রচলন বহু পুরোনো। আয়ুর্বেদে এটি পরিচিত ‘পদ অভ্যঙ্গ’ নামে। আয়ুর্বেদের দৈনন্দিন পরিচর্যার অংশ হিসেবে পায়ে তেল মালিশের উল্লেখ রয়েছে। অন্যদিকে, আধুনিক স্বাস্থ্যচর্চায় মালিশকে পেশির অস্বস্তি কমানো এবং সাময়িক আরাম পাওয়ার একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়।
ঘুমের আগে ধীরস্থিরভাবে পা মালিশ করলে মানসিক চাপ কমাতে ও আরাম অনুভব করতেও সাহায্য করতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।