advertisement
advertisement

এডেন বিমানবন্দরে হামলা, যাত্রীবাহী উড়োজাহাজের ৫০০ মিটার দূরে পড়ল ক্ষেপণাস্ত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ
এডেন বিমানবন্দরে হামলা, যাত্রীবাহী উড়োজাহাজের ৫০০ মিটার দূরে পড়ল ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর

advertisement

ইয়েমেনের এডেন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতিরা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে এ কথা জানিয়েছে। বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার পরদিন এ হামলা হলো।ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের রাজধানী এডেন। এ সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি বলেন, গতকাল শুক্রবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

সে সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। উড়োজাহাজটি থেকে মাত্র ৫০০ মিটার (প্রায় ১,৬৪০ ফুট) দূরে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে।ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৫, আহত ১৬সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আল-এরিয়ানি বলেন, উড়োজাহাজের যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। সম্ভাব্য ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ এড়ানোয় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিমানবন্দরে এ হামলাকে তিনি আন্তর্জাতিক আইন আর রীতিনীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুতিদের এক সামরিক সূত্রের বরাতে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গতকাল তারা এডেন প্রদেশে বদর সামরিক শিবিরে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর কমান্ড সদর দপ্তর ও একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও ইরানপন্থী হুতি যোদ্ধাদের মধ্যে নতুন করে সংঘাত জোরদার হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর