advertisement
advertisement

পর্যটকদের জন্য তিন্দু সড়ক বন্ধ ঘোষণা, নয়নাভিরাম এ জায়গায় যেতে হবে বাড়তি পথ ঘুরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ
পর্যটকদের জন্য তিন্দু সড়ক বন্ধ ঘোষণা, নয়নাভিরাম এ জায়গায় যেতে হবে বাড়তি পথ ঘুরে

বান্দরবানের নয়নাভিরাম তিন্দু

advertisement

বান্দরবানের থানচি-তিন্দু সড়কে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত বৃহস্পতিবার রাতে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সালের সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দুবাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটি থানচি-তিন্দু সড়ক নামে পরিচিত।

আলীকদম থেকে তিন্দুবাজার, বড় পাথর, রেমাক্রী ও নাফাখুমে যেতে পর্যটকেরা এ সড়ক ব্যবহার করেন। তবে এখন আর সম্ভব হবে না। আলীকদম থেকে যাঁরা এ জায়গায় যেতে চান তাঁদের বিকল্প পথ ব্যবহার করতে হবে। এ কারণে ঘুরতে হতে পারে ১৮ কিলোমিটার বাড়তি পথ।বান্দরবানের তিন্দু পর্যটকদের জন্য অন্যতম এক আকর্ষণীয় জায়গায়। এতে চারদিকে বিশাল সবুজ পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু বা শঙ্খ নদ—এই দুইয়ের মেলবন্ধনে গড়ে উঠেছে তিন্দু গ্রাম ও বাজার।

বর্ষা ও শরৎকালে এখানকার পাহাড়ে মেঘ দেখতে অসংখ্য পর্যটক ছুটে যান।থানচি-তিন্দু সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর