advertisement
advertisement

কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু ও নিখোঁজের তথ্য নেই পুলিশের কাছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু ও নিখোঁজের তথ্য নেই পুলিশের কাছে

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন জ্বলছে। আজ সকালে তোলা

advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।রিসোর্টটির নাম টুপটুপ। অগ্নিকাণ্ডে পাঁচজন মারা গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় অন্তত সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন।তবে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্যও পুলিশের কাছে নেই।

তবে আগুনে পুড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজনের মুখে শোনা যাচ্ছে।স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর