advertisement
advertisement

গরু নিয়ে রাজনীতির দুই পিঠ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
গরু নিয়ে রাজনীতির দুই পিঠ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুভোজ’–এর জন্য সোয়া লাখ টাকায় গরু কেনা হয়

advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী মন্দিরের কাছে একটি বিভাগের শিক্ষার্থীদের গরুর মাংসের খিচুড়ি রান্না করা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওই শিক্ষার্থীরা স্নাতক শেষ করা উপলক্ষে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন। মন্দিরের কাছে রান্না এবং চুলা তৈরিতে মন্দিরের ইট ব্যবহারের অভিযোগ ওঠে। আয়োজকেরা পরে ইট সরিয়ে নেন এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আলোচনার মাধ্যমে বিষয়টির তাৎক্ষণিক সমাধানও হয়েছিল।সেখানেই ঘটনাটির সমাপ্তি হতে পারত। কিন্তু সেটিকে ‘গরুর মাংস খাওয়ার অধিকার’-এর আন্দোলনে পরিণত করা হলো। ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) বিক্ষোভ করে গরু জবাই ও ভোজের ঘোষণা দিল।

প্রশাসন জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার কথা বলে ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিলেও পরে দুঃখ প্রকাশ করে অবস্থান বদলায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর