শিউলী খানম
শিউলী খানমব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলী খানম।
বর্তমান সরকারের আমলে আইন কর্মকর্তা পদে নিয়োগ পাওয়ার পর এ নিয়ে মোট ১০ জন কর্মকর্তা পদত্যাগ করলেন।পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে শিউলী খানম আজ শনিবার প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি ১৫ অক্টোবর তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর গত ২১ সেপ্টেম্বর পদত্যাগপত্র দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বেলায়েত হোসেন।
এর আগের দিন ২০ সেপ্টেম্বর একই কারণ উল্লেখ করে পদত্যাগ করেন আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম রেজাউল ফিরোজ।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।