advertisement
advertisement

ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বিঘ্নিত, ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৭০১ যাত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বিঘ্নিত, ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৭০১ যাত্রী

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ফ্লাইটের তথ্য দেখছেন এক যাত্রী। গতকাল শুক্রবার বিকেলে

advertisement

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ রয়েছে। এ কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব হয়ে চলাচলকারী ফ্লাইটের সূচি এখনো বিঘ্নিত হচ্ছে। এ পর্যন্ত ১১৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৭ হাজার ৭০১ যাত্রী।আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট আবার চালুর পরিকল্পনা করা হচ্ছে।

তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে।বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর