advertisement
advertisement

প্রথম আলোর জন্মদিনে রাজশাহী বন্ধুসভার ব্যতিক্রমী উদ্যোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
প্রথম আলোর জন্মদিনে রাজশাহী বন্ধুসভার ব্যতিক্রমী উদ্যোগ

রাজশাহী বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

জন্মদিন মানেই কি কেক, মোমবাতি আর উপহার? জন্মদিনে যদি উপহার হিসেবে পাওয়া যায় একটি বই; আর সেই বই যদি খুলে দেয় জ্ঞানের নতুন জানালা, কল্পনার নতুন জগৎ, তবে কেমন হয়?

সেই ভাবনা থেকে এবং প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী বন্ধুসভা।উদ্যোগের আওতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্দিষ্ট একটি বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্মদিনে বন্ধুসভার বন্ধুরা প্রত্যেককে উপহার হিসেবে একটি করে বই উপহার দেবেন। শুধু বই উপহার দিয়েই দায়িত্ব শেষ নয়; প্রতি চার থেকে পাঁচ মাস অন্তর উপহার পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে পাঠচক্র।

সেখানে তারা পড়া বই নিয়ে আলোচনা করবে এবং বইটি তাদের চিন্তাভাবনা, স্বপ্ন ও শিক্ষাজীবনে কী প্রভাব ফেলেছে, তা শেয়ার করবে অন্যদের সঙ্গে।রাজশাহী বন্ধুসভার একটি ভালো কাজ।প্রথম ধাপে ১৪ ও ১৫ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে যাদের জন্মদিন ছিল, এমন ছয়জনের হাতে উপহার হিসেবে বই তুলে দেন বন্ধুরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর