advertisement
advertisement

মৃত্তিকায় চিন্ময়ী: মাটির বুকেই মহাশক্তির প্রকাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ণ
মৃত্তিকায় চিন্ময়ী: মাটির বুকেই মহাশক্তির প্রকাশ

আদল টেপপুতুলের

advertisement

মাটির গভীরে লুকিয়ে থাকে সৃষ্টির আদিম গল্প। চট্টগ্রামের রাজাপুকুর লেনের ‘মৃত্তিকায় চিন্ময়ী’ সেই গল্পকেই শিল্পের ভাষায় তুলে ধরে, যেখানে মাটির স্পর্শে মৃন্ময়ী দুর্গা হয়ে ওঠেন চিন্ময়ী।মাটির গভীরে লুকিয়ে থাকে সৃষ্টির আদিম গল্প। সেই মাটি শিল্পীর হাতে প্রাণ পায় দেবীর প্রতিমা।

চট্টগ্রামের রাজাপুকুর লেনের ‘মৃত্তিকায় চিন্ময়ী’ তাই শুধু পূজামণ্ডপের শিল্পনির্মাণ নয়, মাটির সঙ্গে মানুষের শিকড়, বিশ্বাস, ঐতিহ্য ও অস্তিত্বের এক নিবিড় আত্মকথন।আদল টেপপুতুলেরমাটি। আপাতদৃষ্টিতে নিস্তরঙ্গ, নিরাভরণ এক উপাদান। অথচ তার বুকেই জমা থাকে জীবনের অসংখ্য উপাখ্যান। বীজ থেকে বৃক্ষ, শূন্যতা থেকে বসতি, কল্পনা থেকে শিল্প—সৃষ্টির প্রতিটি পর্বে মাটির সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য।

সেই মাটিকে হাতের স্পর্শে রূপ দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে শিল্পীর সাধনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর