ফিনল্যান্ডের সিমোলা মিকা নাম পরিবর্তন করে জামালপুরের সরিষাবাড়ীর শান্তিনা জাহানকে বিয়ে করেছেন। সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে
এক আত্মীয়ের মাধ্যমে মুঠোফোনে পরিচয়। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরের সরিষাবাড়ীতে ছুটে এসেছেন সিমোলা মিকা নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে মিকাইল নামে বিয়ে করেন শান্তিনা জাহান ওরফে সিমিকে (২৮)। কনের পরিবার বলছে, দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাঁদের বিয়ে হয়েছে।প্রায় দুই সপ্তাহ স্বামী-স্ত্রী হিসেবে মিকাইল–শান্তিনা বসবাস করছেন।
কনে শান্তিনা সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। গত রোববার তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল তৈরি হয়। অনেকে ফিনল্যান্ড থেকে আসা বরকে দেখতে শান্তিনাদের বাড়িতে ভিড় করছেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় শান্তিনার প্রথম স্বামী মারা যান। পরে তিন বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি। সেই সন্তানের বয়স এখন পাঁচ বছর।
সম্প্রতি ফিনল্যান্ডে বসবাসরত শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তাঁর পরিচয় হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।