অফিসে এক কর্মী কাজ করছেন। তবে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বরে কানাডায় মোট ১ লাখ ১০ হাজার কর্মসংস্থান কমেছে।
কানাডার শ্রমবাজারে টানা দুই মাসের পতনে বছরের শুরুতে তৈরি হওয়া কর্মসংস্থানের সব প্রবৃদ্ধি মুছে গেছে। ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বরে দেশটিতে মোট ১ লাখ ১০ হাজার কর্মসংস্থান কমেছে। এর মধ্যে সেপ্টেম্বরে কমেছে ৬৮ হাজার ৩০০টি এবং আগস্টে ৪১ হাজার ৭০০টি।
চাকরির বাজারের এই দুর্বলতা দেশটির অর্থনীতি, তরুণ চাকরিপ্রার্থী ও নতুন অভিবাসীদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার প্রকাশিত শ্রমবাজারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশটির বেকারত্বের হার বেড়ে ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
আগস্টে এ হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার অর্থনীতিবিদেরা সেপ্টেম্বরে ৯ হাজার ২০০টি নতুন কর্মসংস্থান তৈরির প্রত্যাশা করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।