advertisement
advertisement

উত্তরের আকাশে সৌন্দর্য ছড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পর্যটকের ভিড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
উত্তরের আকাশে সৌন্দর্য ছড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পর্যটকের ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।। বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকায়

advertisement

আজ বুধবার সকাল সাড়ে আটটার কথা। পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো–সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া মহানন্দা নদীর পাড়ে তখন পর্যটকের ভিড়। সেখানে দাঁড়িয়ে উত্তরের আকাশে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছেন নারায়ণগঞ্জ থেকে আসা তরুণ রনি আহমেদ (২৮)।

দেশের মাটিতে দাঁড়িয়ে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দুর্লভ দৃশ্য দেখে আর ছবি তুলতে পেরে অভিভূত তিনি।কথা প্রসঙ্গে রনি আহমেদ বলেন, ‘কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এমন খবর শুনে গতকাল (মঙ্গলবার) রাতে নারায়ণগঞ্জ থেকে বাসে রওনা দিয়েছি। দীর্ঘ ১০ ঘণ্টার বেশি সময় জার্নি করে অবশেষে দেখা পেয়েছি। জীবনের প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন আমার। মনের মতো কয়েকটা ছবি তুলতে পেরে খুবই ভালো লাগছে।

দেশের মাটি থেকে এভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়াটা সত্যিই ব্যতিক্রম অভিজ্ঞতা।’শুধু রনি আহমেদই নন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর