advertisement
advertisement

শাঁখারীবাজারে উৎসবের রং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
শাঁখারীবাজারে উৎসবের রং

বিক্রি হচ্ছে ‘দুর্গা মালা’, ‘শিব মালা’। এসব মালার প্রতিটি ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৩ অক্টোবর

advertisement

শাপলা ফুল-পাতার নকশা আঁকা বেশ বড় আকারের একটি শঙ্খে ফুঁ দিয়ে কেমন শব্দ হয়, তা পরখ করে দেখছিলেন কৃতাঞ্জলি মজুমদার। পাশে বসা তাঁর স্বামী জহরলাল মজুমদার। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁরা পুরান ঢাকার শাঁখারীবাজারের সুর প্রোডাক্টস থেকে দুর্গাপূজা উপলক্ষে নতুন শাঁখা-পলা কিনতে এসেছিলেন।

সেই সঙ্গে একটি শঙ্খও কিনলেন সুদূর হাতিয়া থেকে আসা এই দম্পতি।শারদীয় দুর্গাপূজা সামনে রেখে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজারের শাঁখা–পলা ও পূজার উপকরণের দোকানগুলো জমজমাট হয়ে উঠেছে বেচাকেনায়। গতকাল দুপুরে শাঁখারীবাজারে গিয়ে দেখা গেল, বাহাদুর শাহ পার্কের পশ্চিম পাশে শাঁখারীবাজারে প্রবেশের মুখেই পূজা উপলক্ষে সাজানো হয়েছে বিশালাকার সুদৃশ্য তোরণ।

জনসন রোডের মুখ থেকে পোগজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক পর্যন্ত সড়কের দুই পাশে ছাউনি ফেলা হয়েছে দর্শনার্থীদের জন্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর