তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সমীরুল ইসলাম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের হেনস্তার অভিযোগ তুলে জাতিসংঘকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী) রাজ্যসভার সদস্য সমীরুল ইসলাম।
সম্প্রতি উত্তর কলকাতার জ্যোতিনগর কলোনিতে পানি সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনার বিষয়টির পরিপ্রেক্ষিতে এই চিঠি লিখেছেন সমীরুল।একই সঙ্গে জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ ঘিরে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে, যা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার মঞ্চ পর্যন্ত গড়িয়েছে।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের অধীন প্রায় ৩ হাজার ৪৭৮ বর্গমিটার জমির ওপর গড়ে ওঠা এই কলোনিতে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছে অসংখ্য মুসলিম পরিবার।তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সমীরুল ইসলাম ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।