advertisement
advertisement

শেষ ম্যাচেও বড় হার বাংলাদেশ নারী ক্রিকেট দলের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
শেষ ম্যাচেও বড় হার বাংলাদেশ নারী ক্রিকেট দলের

অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট নিয়েছেন ৪ উইকেট

advertisement

অস্ট্রেলিয়া সফরের শেষটা মোটেও ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্রিসবেনে আজ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ১৬৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের সিরিজটা অস্ট্রেলিয়া জিতল ৩-০ ব্যবধানে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৯.৫ ওভারে অলআউট হয় ১৭২ রানে। এই রানের ১০৪-ই দুই ব্যাটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের। তিনে নামা শারমিন ৯৩ বলে ৮ চারে করেন ৫০ রান।

ছয়ে নেমে স্বর্ণা ৫৪ রান করেছেন ৭১ বলে। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস খেলা স্বর্ণার ইনিংসে চার ৪টি।শারমিন-স্বর্ণা ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন শুধু আট ও নয়ে নামা রাবেয়া খান ও দিশা বিশ্বাস। দুজনই করেছেন ১৩ রান করে। স্বর্ণা আউট হয়ে গেলেও ওয়ানডে অভিষিক্ত দিশা অপরাজিত থাকেন।বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৪ রান স্বর্ণা আক্তারেরবাংলাদেশের শুরুটা ছিল খুবই বাজে। উইকেট তো পড়ছিলই, রানও আসছিল না।

অধিনায়ক নিগার সুলতানা (৩) যখন ফিরলেন বাংলাদেশের স্কোর ৯ ওভারে ১৮/৩।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর