আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত ৭০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ৫৫৮ জন। ২৬টি মামলার বিচার চলছে এবং সাতটি মামলায় রায় ঘোষণা করা হয়েছে।
এসব রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।আজ বুধবার জুলাই গণ–অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানিয়েছেন।প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন জানিয়েছেন, সাতটি মামলার রায়ে মোট ৬৩ জন সাজা পেয়েছেন এবং একজন খালাস পেয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে ২০ জন সাজা ভোগ করছেন, আর ৪১ জন পলাতক।গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ২০২৪ সালের ১৪ অক্টোবর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন যাত্রা শুরু করে, তখন দেশ ছিল একটি ‘ভঙ্গুর জনপদ’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।