advertisement
advertisement

একবার কথা দিলে সেখান থেকে সরে আসি না: সুনেরাহ্


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
একবার কথা  দিলে সেখান থেকে সরে আসি না: সুনেরাহ্

সুনেরাহ বিনতে কামাল। ছবি: শিল্পীর সৌজন্যে

advertisement

‘মায়ারে’, ‘দুটি মন’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। বুধবার তাঁর সঙ্গে কথা বলেছে মকফুল হোসেন।শুনলাম নতুন নাটকের শুটিং শুরু করেছেন?সুনেরাহ্ বিনতে কামাল : ঠিক বলেছেন। কক্সবাজারে সাগর জাহান ভাইয়ার একটি নাটকের শুটিং করেছি। গল্পটি একদমই অন্য রকম। আমার জীবনের সঙ্গে চরিত্রটির অনেক মিল আছে। ওনার সঙ্গে এটি আমার প্রথম কাজ।

আমার সহশিল্পী (ফারহান আহমেদ) জোভান, জোভানের সঙ্গেও এটি প্রথম কাজ।জোভানের সঙ্গে আগে কাজ হয়নি কেন?সুনেরাহ্ বিনতে কামাল : সত্যি বলতে, আমি জানি না। মনে হয়, জোভানকে জিজ্ঞেস করলেও একই উত্তর দেবে। আগে থেকে পরিচয় ছিল, কিন্তু কাজ হয়ে ওঠেনি। যখন মিলেছে, তখন করেছি। খুব সুন্দর একটি কাজ হয়েছে। আমি যে ধরনের চরিত্র করেছি, তাতে সহশিল্পীর অভিনয় খুব গুরুত্বপূর্ণ। আমাদের দৃশ্যগুলোতে অভিনয়ের আদান-প্রদানটা জরুরি ছিল।

সে জায়গায় জোভান খুবই ডেডিকেটেড (নিবেদিত) এবং ভালো অভিনয়শিল্পী।সুনেরাহ বিনতে কামাল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর