ঈশ্বরদীর মাঝদিয়া এলাকায় জামায়াতের চার নেতা–কর্মীর বাড়িতে গতকাল সোমবার রাতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মাঝদিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৪ নভেম্বর
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার জেরে জামায়াতে ইসলামীর চারজন নেতা–কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর আগে গতকাল বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালায় একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। এর পর সন্ধ্যা থেকে জামায়াতের চারজন নেতা–কর্মীর বাড়িঘরে হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতের নেতারা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।