নির্বাচন কমিশন (ইসি)
ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ–৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১০ জানুয়ারি। আজ বুধবার এই তফসিল ঘোষণা করা হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন ওসমান ফারুক। তাঁর পদত্যাগে আসনটি শূন্য হয়।
আইন অনুযায়ী কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়।আজ দুপুরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ১০ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।১৪ নভেম্বর ওসমান ফারুক স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান।
তিনি পদত্যাগপত্রে তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।