মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন ছেলে নাজমুল হুদা। আজ বুধবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে
সংসারে ধীরে ধীরে সচ্ছলতা ফিরছিল নাজমা বেগমের (৪৩)। তাঁর স্বামী নুরুল হুদা সংযুক্ত আরব আমিরাতে থাকেন। একমাত্র ছেলে নাজমুল হুদাও সেখানে থিতু হয়েছেন। বিয়ে দিয়েছেন বড় মেয়ে জেরিন তাসনিমকে। ছোট মেয়ে সামিয়া নূরও একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এবার একটু নিশ্চিন্তে থাকার সময় এসেছিল তাঁর। তবে সেই সুখ আর উপভোগ করা হলো না নাজমার।
গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।গতকাল সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। তাঁদের একজন নাজমা বেগম। দুর্ঘটনায় তাঁর ননদ ফারিয়া জান্নাতও গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ফারিয়া।নাজমা বেগম তাঁর ননদ ফারিয়া জান্নাত ও জসিম উদ্দিন নামে এক ঘটককে সঙ্গে নিয়ে দেবর মোহাম্মদ আলমগীরের জন্য পাত্রী দেখতে ঈদগাঁওয়ের কালিরছড়ায় গিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।