advertisement
advertisement

৫১ বছরে ৫০০ বিয়ে দিয়েছেন ঘটক মোহাম্মদ আলী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
৫১ বছরে ৫০০ বিয়ে দিয়েছেন ঘটক মোহাম্মদ আলী

চায়ের দোকানে বসে বিয়ে নিয়ে এক ছেলের অভিভাবকের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ আলী (মাঝে)। গত সোমবার চাঁদপুরের মতলব দক্ষিণর নবকলস এলাকায়।

advertisement

কিশোর বয়সে বাবাকে হারান মোহাম্মদ আলী প্রধান (৭৭)। পৈতৃক জমিজমা ছিল না তাঁর। তখন থেকে সংসারের হাল ধরেন। কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। ১৯৭৫ সাল থেকে শুরু করেন ঘটকালি। প্রথমে শখের বশে করতেন। পরে সেটি তাঁর পেশায় রূপ নেয়। পারিশ্রমিক বা উপহার হিসেবে পাত্র-পাত্রীপক্ষের কাছ থেকে যা পান, তা দিয়ে চলছে তাঁর সংসার। প্রায় ৫১ বছর ধরে আঁকড়ে আছেন এ পেশায়। মোহাম্মদ আলী প্রধানের দাবি, তিনি এ পর্যন্ত ৫২০টি বিয়ের ঘটকালি করেছেন।

এটি করে সংসারে এনেছেন সচ্ছলতাও। মোহাম্মদ আলীর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সানকিভাঙা গ্রামে। ওই গ্রামের মৃত মনসুর আলী প্রধানের ছেলে তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। মোহাম্মদ আলী প্রধানের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী আড়াই বছর আগে মারা গেছেন।

বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকছেন।চাঁদপুর সদর, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রাপ্তবয়স্ক (উপযুক্ত) পাত্রপাত্রীর বিয়ের মধ্যস্থতা করছেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর