advertisement
advertisement

চিংড়ি, কাঁকড়া, শামুক, অক্টোপাস: কোনটা খাওয়া হালাল, কোনটা নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
চিংড়ি, কাঁকড়া, শামুক, অক্টোপাস: কোনটা খাওয়া হালাল, কোনটা নয়

advertisement

বর্তমান সময়ে সি-ফুডের (সামুদ্রিক খাবার) জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের মনে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই দেখা দেয়, চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুক বা অক্টোপাস—প্রায় একই ধরনের এই সামুদ্রিক প্রাণীগুলোর সবই কি খাওয়া বৈধ নাকি কোনোটার বিধান ভিন্ন?এর প্রথম উত্তর হলো, এ বিষয়ে ইসলামি আইনশাস্ত্রের (ফিকহ) চার মাজহাবের (হানাফি, শাফেয়ি, মালেকি ও হাম্বলি) মধ্যে গুরুত্বপূর্ণ ও তাত্ত্বিক মতপার্থক্য রয়েছে।

কোরআন, সহিহ হাদিস ও চার মাজহাবের প্রামাণ্য ফিকহ গ্রন্থগুলোর আলোকে সামুদ্রিক প্রাণী খাওয়ার বিস্তারিত বিধান আলোচনা করা হলো।‘শুধু মাছ’ বনাম ‘সব জলজ প্রাণী’পবিত্র কোরআনে সমুদ্রের খাবারের বৈধতা ঘোষণা করে আল্লাহ–তাআলা বলেছেন, ‘তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তার খাদ্য হালাল করা হয়েছে, তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য...।’ (সুরা মায়িদা, আয়াত: ৯৬)এই আয়াত এবং এ-সংক্রান্ত হাদিসগুলোর ব্যাখ্যায় ফকিহরা দুটি প্রধান ধারায় বিভক্ত হয়েছেন:১. হানাফি মাজহাবের মূলনীতি: পানিতে বসবাসকারী প্রাণীদের মধ্যে শুধু ‘মাছ’ (সামাক) শ্রেণির প্রাণীগুলোই খাওয়া হালাল।

মাছ ছাড়া পানির অন্য কোনো প্রাণী (যেমন—ব্যাঙ, কুমির, কচ্ছপ, কাঁকড়া, সাপ, শামুক, ঝিনুক বা অক্টোপাস) খাওয়া জায়েজ নয়; বরং এগুলো মাকরুহে তাহরিমি (হারামের পর্যায়ভুক্ত)এর কারণ পবিত্র কোরআনের সুরা আরাফের ১৫৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ–তাআলা অপবিত্র ও স্বভাবগতভাবে ঘৃণিত বস্তু (খা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর