advertisement
advertisement

আকাশ থেকে ঝাঁপ দেওয়ার পর সমুদ্রের গভীরে, অ্যাডভেঞ্চারার মিমির গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
আকাশ থেকে ঝাঁপ দেওয়ার পর সমুদ্রের গভীরে, অ্যাডভেঞ্চারার মিমির গল্প

সমুদ্রে মিমি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

অভিনয়, রাজনীতি, ব্যক্তিগত জীবন—নানা কারণে আলোচনায় থাকেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি বিয়েকে কেন্দ্র করেও তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে এসবের বাইরে মিমির জীবনে এমন একটি ভালোবাসার জায়গা আছে—ভ্রমণ। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন তিনি। কখনো একা, কখনো পরিবার–বন্ধুদের সঙ্গে। কখনো সমুদ্রের গভীরে, কখনো কয়েক হাজার ফুট ওপর থেকে আকাশে ঝাঁপ। আবার কখনো বরফে ঢাকা অচেনা কোনো দেশে হারিয়ে যাওয়া।

মিমির ভ্রমণপ্রীতির একটি বিশেষ দিক হলো, তিনি শুধু বেড়াতে যান না, প্রতিটি অভিজ্ঞতা ধরে রাখতেও ভালোবাসেন। কোথায় গেলেন, কী দেখলেন, কী খেলেন, নতুন জায়গার পরিবেশ কেমন—সবকিছুই তুলে ধরেন নিজের ইউটিউব চ্যানেলের ভ্লগে। ২০২১ সালে ‘দ্য টেলিগ্রাফ’–কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্রমণ ও ভ্লগ তৈরির সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। মিমির ভাষায়, ‘আমি যখন ভ্রমণ করি, তখন ভ্লগ তৈরির চেষ্টা করি।

এগুলো আসলে দৃশ্যের মাধ্যমে তৈরি একেকটি দিনলিপি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর