advertisement
advertisement

পোশাক বিক্রি বাড়াতে ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ, গ্যাপের নতুন ব্যবসা কৌশল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
পোশাক বিক্রি বাড়াতে ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ, গ্যাপের নতুন ব্যবসা কৌশল

গ্যাপের প্রধান বিনোদন কর্মকর্তা প্যাম কফম্যান

advertisement

একটি পোশাক কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কিংবা প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) থাকা স্বাভাবিক। কিন্তু প্রতিষ্ঠানটিতে যদি একজন ‘প্রধান বিনোদন কর্মকর্তা’ থাকেন, তাহলে কিছুটা অবাক হওয়ারই কথা। বিশ্বখ্যাত মার্কিন পোশাক ব্র্যান্ড জিএপি বা গ্যাপ ঠিক এমনই একটি পদ তৈরি করেছে।গ্যাপের মূল প্রতিষ্ঠান গ্যাপ ইনকরপোরেটেডের নতুন এই পদের নাম ‘চিফ এন্টারটেইনমেন্ট অফিসার’।

মার্কিন করপোরেট–জগতে নতুন ধরনের এই পদের দায়িত্ব পেয়েছেন বিনোদনশিল্পে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্যাম কফম্যান।দীর্ঘ ২৫ বছরের বেশি সময় মার্কিন বিনোদন প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবালে কাজ করেছেন প্যাম কফম্যান।

সেখানে জনপ্রিয় কার্টুন চরিত্র স্পঞ্জববকে টেলিভিশনের পর্দা থেকে সিনেমা, রেস্তোরাঁ ও পোশাকের বাজারে জনপ্রিয় করে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।বিনোদন কর্মকর্তা প্রয়োজন কেন মূলত ক্রেতাদের মনোযোগ ধরে রাখতে বিপণনের প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসতে চাইছে গ্যাপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর