advertisement
advertisement

লাইফ সাপোর্ট, কেমোথেরাপি পেরিয়ে তানিয়া বৃষ্টির নাটকে ফেরা, কেমন ছিল নয় মাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
লাইফ সাপোর্ট, কেমোথেরাপি পেরিয়ে তানিয়া বৃষ্টির নাটকে ফেরা, কেমন ছিল নয় মাস

তানিয়া বৃষ্টি। ছবি: ফেসবুক থেকে

advertisement

অভিনেত্রী তানিয়া বৃষ্টির গত ৯ মাসের গল্পটা অন্য রকম। অসুস্থতা তাঁর জীবন পুরোপুরি বদলে দেয়। এত দিন যিনি ছিলেন ক্যামেরার সামনে, তিনি খবর হয়েছেন অসুস্থতার কারণে। যে সময়টা তাঁর কাটার কথা ছিল শুটিং সেটে, ক্যামেরার সামনে কিংবা নতুন কোনো চরিত্রের প্রস্তুতিতে, সেই সময় তাঁকে কাটাতে হয়েছে হাসপাতাল, চিকিৎসা আর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায়। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অভিনয় থেকে দূরে সরে যেতে হয়েছিল ছোট পর্দার এই অভিনেত্রীকে।

শুরু হয়েছিল কঠিন এক লড়াই। অস্ত্রোপচার, দেশের বাইরে চিকিৎসা, আবার অস্ত্রোপচার, কেমোথেরাপি—একটির পর একটি ধাপ পেরোতে হয়েছে তাঁকে। শারীরিক যন্ত্রণার পাশাপাশি ছিল অনিশ্চয়তা, কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, কবে দাঁড়াতে পারবেন ক্যামেরার সামনে—এমন অনেক প্রশ্ন। অবশেষে দীর্ঘ ৯ মাসের বিরতি ভেঙে গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি।

ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে আবারও দেখা গেছে তাঁকে অভিনয়ের চেনা জগতে।তানিয়া বৃষ্টি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর