নিউইয়র্কে অ্যাপলের নতুন আইফোন কেনার জন্য ক্রেতাদের ভিড়
বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। গতকাল শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ফোন দুটির বিক্রি শুরু হয়েছে। নতুন আইফোন হাতে পেতে বিক্রির প্রথম দিনেই কুয়ালালামপুর, সিডনি ও সিঙ্গাপুরের অ্যাপল স্টোরের সামনে ভিড় করেন ক্রেতারা। কেউ কেউ ভোররাত থেকেই দোকানের সামনে অপেক্ষা করেছেন। নতুন দুই মডেলে ব্যাটারি, কর্মক্ষমতা ও ক্যামেরায় বড় ধরনের উন্নতি এনেছে অ্যাপল।
এর মধ্যে ক্যামেরায় যুক্ত হয়েছে ভেরিয়েবল অ্যাপারচার সুবিধা। এ ছাড়া উন্নত সিরি এআইসহ অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন সুবিধাও পাওয়া যাবে নতুন আইফোনে।আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ পাউন্ড থেকে শুরু হয়েছে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ২৯৯ পাউন্ড থেকে শুরু হয়েছে। উচ্চ দাম সত্ত্বেও বিক্রির প্রথম দিনেই নতুন আইফোন ঘিরে ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য এক্সচেঞ্জ টিআরএক্স অ্যাপল স্টোরে বিক্রির কয়েক ঘণ্টা আগেই সারি তৈরি হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।