advertisement
advertisement

কেন্দ্রীয় ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন স্কিমে যুক্ত হলো পূবালী ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন স্কিমে যুক্ত হলো পূবালী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে সই করেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে

advertisement

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া দুটি পুনঃ অর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। স্কিম দুটি হলো ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃ অর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃ অর্থায়ন স্কিম’।

প্রতিটি স্কিমের তহবিলের আকার এক হাজার কোটি টাকা।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত এই দুটি স্কিমের জন্য সম্প্রতি পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) সই করেছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পূবালী ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ইছা এবং আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ দুটি স্কিমে অংশগ্রহণের মাধ্যমে দেশের পরিবেশবান্ধব শিল্প ও...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর