advertisement
advertisement

চোটের কাছে হেরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
চোটের কাছে হেরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উড

মার্ক উড

advertisement

ইংল্যান্ডের জার্সিতে অন্যতম গতিময় পেসার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আগামী জানুয়ারিতে ৩৭ বছরে পা দিতে যাওয়া এই পেসারের অবসর ঘোষণা কয়েক মাস ধরেই অবধারিত মনে হচ্ছিল।গত বছর নভেম্বরে সর্বশেষ অ্যাশেজে পার্থে প্রথম টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন উড। এরপর আর ইংল্যান্ডের জার্সিতে তাঁর ফেরা হয়নি।

শেষ পর্যন্ত হাঁটুর সেই চোটের কাছে হার মেনেই জাতীয় দলের জার্সি তুলে রাখলেন উড।ইংল্যান্ডের হয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৩ উইকেট নেওয়া উডকে চোটের সঙ্গে লড়তে হয়েছে ক্যারিয়ারজুড়েই।

সে লড়াইয়ে যতি টেনে আজ স্থানীয় সময় সকালে ডারহামে রিভারসাইড গ্রাউন্ডে ইংল্যান্ড–শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরুর আগে অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান উড।আপাতত মিডিয়ায় কাজের পাশাপাশি ডারহামের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্ট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যেতে চান উড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর