advertisement
advertisement

‘আমি কেন পারব না, এই জেদই আমাকে সফলতা এনে দিয়েছে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
‘আমি কেন পারব না, এই জেদই আমাকে সফলতা এনে দিয়েছে’

মিলনায়তনে উপস্থিত কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে পাওয়া ক্রেস্ট তুলে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। আজ সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে শিখো–প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে

advertisement

‘অন্য দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি জিপিএ–৫ পেতে পারে, ভালো ফল করতে পারে, আমি কেন পারব না? আমি কেন কৃষক বাবা ও গৃহিণী মায়ের মুখ উজ্জ্বল করতে পারব না? এই জেদ থেকে আমি পড়ালেখায় মনোযোগ দিই। যদিও আমার বাবার পক্ষে পড়ালেখার খরচ জোগানো ততটা সহজ ছিল না। শেষ পর্যন্ত সফলতা এসেছে।

আমি জিপিএ–৫ পেয়েছি।’আজ মঙ্গলবার সকালে নোয়াখালীতে অনুষ্ঠিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতি তুলে ধরে কৃতী শিক্ষার্থী ইসরাত জাহান লাবনী। লাবনী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেস উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে।বৃষ্টিভেজা সকালের মনোরম আবহাওয়ায় অনুষ্ঠান শুরু হয়।

সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে নোয়াখালী জেলার শিল্পকলা একাডেমি চত্বর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর