advertisement
advertisement

গঙ্গা ব্যারাজ সম্পর্কে উত্থাপিত ১০ প্রশ্নের উত্তর কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
গঙ্গা ব্যারাজ সম্পর্কে উত্থাপিত ১০ প্রশ্নের উত্তর কোথায়

কৃ্ত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতায় তৈরি প্রতীকী ছবি

advertisement

ভারতের ফারাক্কার অভিজ্ঞতা দেখায়, এই ব্যারাজ সেখানে উজান ও ভাটির জন্য এমন কঠিন সমস্যার সৃষ্টি করেছে যে তা এখন একটি ফাঁসে পরিণত হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তেমনটা হতে পারে কি না, তা নিয়ে লিখেছেন নজরুল ইসলাম ও মো. খালেকুজ্জামানগঙ্গা ব্যারাজ নিয়ে ১০ প্রশ্নগত ২২ আগস্ট রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।

সেখানে আমরা ব্যারাজ সম্পর্কে ১০টি প্রশ্ন তুলে ধরি। ১. এই ব্যারাজ নিয়ে এত গোপনীয়তা কেন? ২. ব্যারাজ কি শুধু বর্ষাকালের পানি শীতকালে ব্যবহার করবে? ৩. ভাটি এলাকার ওপর ব্যারাজের অভিঘাতের আলোচনা কোথায়? ৪. গঙ্গার বর্ষাকালীন প্রবাহ এখন শাখাগুলোয় প্রবাহিত হয় না কেন? ৫. দক্ষিণ-পশ্চিমের জলাবদ্ধতার সমস্যার সমাধান কোথায়? ৬. ব্যারাজের উজানে পলি পতন, বন্যা এবং পাড়ভাঙনের বিষয়ে কতটা আশ্বস্ত হওয়া যায়?

৭. পাংশার উজানে ব্যারাজের বিভিন্ন উপকারিতার অনুমান কতখানি নির্ভরযোগ্য?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর