advertisement
advertisement

ব্যালন ডি’অর স্পেনের কারও জেতা উচিত, মনে করেন দে লা ফুয়েন্তে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
ব্যালন ডি’অর স্পেনের কারও জেতা উচিত, মনে করেন দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ জয়ের পর স্পেনের উদ্‌যাপন

advertisement

এবারের ব্যালন ডি’অর কে জিতবেন? লন্ডনে ২৬ অক্টোবরের সেই রাতটা সামনে রেখে ফুটবলের বাতাসে এখন গুঞ্জন আর তর্ক-বিতর্কের ছড়াছড়ি। দৌড়ে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন আর রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে কিছুটা এগিয়ে রাখছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো। কিন্তু স্পেনের লুইস দে লা ফুয়েন্তে তা মানবেন কেন? বিশ্বকাপের রাজমুকুট যাদের মাথায়, তাদের বাদ দিয়ে অন্য কারও হাতে ব্যালন ডি’অর ওঠার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে ৬৫ গোল করা কেইন বিশ্বকাপেও জালের দেখা পেয়েছেন ছয়বার, তৃতীয় হয়েছে তাঁর দল ইংল্যান্ড। অন্যদিকে রিয়ালের হয়ে ৫০ গোলের পর বিশ্বকাপে অনন্য এক ইতিহাস লিখেছেন এমবাপ্পে। ১০ গোল আর ৪ অ্যাসিস্টে এক আসরে ১৪ গোলে সরাসরি অবদান রাখার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেছনে ফেলেছেন লিওনেল মেসি আর মিরোস্লাভ ক্লোসাকে, সিংহাসনেও এখন এই ফরাসি ফরোয়ার্ডের নাম।

তবে ইউরো জয়ের পর রদ্রির হাতে যেমন উঠেছে বর্ষসেরার স্বীকৃতি, বিশ্বকাপ জয়ের পর এবারও কোনো স্প্যানিশেরই বিশ্বসেরার মুকুট পাওয়া উচিত বলে মনে করেন দে লা ফুয়েন্তে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর