আইওএস ২৭ ইনস্টলের পর পুরোনো মডেলের আইফোনের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ আসছে
১৪ সেপ্টেম্বর আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৭’ উন্মুক্ত করেছে অ্যাপল। অপারেটিং সিস্টেমটি নতুন আইফোন ১৮ সিরিজে বিল্টইনভাবে থাকলেও পুরোনো মডেলের আইফোনেও ব্যবহার করা যায়। কিন্তু আইওএস ২৭ অপারেটিং সিস্টেম ইনস্টলের পর আইফোনের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।
কেউ আবার আইফোনের কাজের গতি কমে যাওয়াসহ বিভিন্ন অ্যাপের অ্যানিমেশনের দৃশ্য কাঁপারও অভিযোগ করেছেন।রেডিটে প্রকাশিত কয়েকটি পোস্টে ব্যবহারকারীরা জানিয়েছেন, আইফোনের পর্দার বিভিন্ন অংশ স্পর্শের পর কখনো কখনো সাড়া পাওয়া যাচ্ছে না। বিশেষ করে পর্দায় আঙুল দিয়ে সোয়াইপ করার সময় এ সমস্যা বেশি হচ্ছে।
এমনকি ফোনের গতি কমে যাওয়ায় কাজও করা যাচ্ছে না ঠিকমতো।সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ নিয়ে আলোচনা হলেও অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।